ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মায় নৌকা ডুবিতে পাঁচজন নিখোঁজ

ফরিদপুরের সদরপুর উপজেলার শয়তানখালীর পদ্মা নদী অংশে নৌকা ডুবিতে ৫ জন দিনমজুর নিখোঁজ হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে এ নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে উদ্ধার কাজ চলছে।সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পুরবী গোলদার বাংলাদেশ জার্নালকে জানান, সদরপুরের লালন ফকির নামের জনৈক কৃষক উপজলার চরনাসিরপুর ইউনিয়নের দিয়ারারচর এলাকায় তার জমির বাদাম কাটার জন্য ২৬ জন দিন মজুর নিয়ে যাচ্ছিল। এসময় পদ্মা নদীর শয়তাখালী এলাকায় আসলে নৌকাটি ডুবে যায়। এসময় তিনি আরো জানায়, নদীর অতিরিক্ত স্রোত এবং ছোট নৌকায় বেশি লোক হওয়ার কারণে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ২১ জন পাড়ে উঠতে পারলেও ৫ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

নিখোঁজ পাচঁ শ্রমিকের মধ্যে দু’জনের বাড়ি সদরপুরে বাকি তিন জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে। এদের মধ্যে সদরপুর উপজেলার নিখোঁজ দু’জনের পরিচয় জানা গেছে তারা হলেন পিয়াজখালী এলাকার দুই চাচাতো ভাই রুবেল ব্যাপারী (২৫) ও শহীদুল ব্যাপারী (২২)।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মানিক রায় গণমাধ্যমকে বলেন, সকালে উপজেলার আকটের ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট্র একটি ট্রলারে ২৬ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে রওনা দেয়। এরপর ট্রলারটি মাঝ পদ্মা নদীতে গিয়ে ডুবে যায়। এসময় ট্রলারের অন্য যাত্রীরা তীরে উঠে আসলেই সদরপুরের দুইজন ও চুয়াডাঙ্গা জেলার তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছে। সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকার্তা পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, একটি ছোট্ট টলারে চরের বাদাম তুলতে যাবার পথে নদীতে নৌকাটি ডুবে যায়। নদী সাতরে ২১ জন পারে উঠে আসতে পারলেও ৫ জন শ্রমিক নদীতে তলীয়ে যায়। এ ঘটনার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকবাসীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও ৫ জনকে পাওয়া যাচ্ছে না।

ads
ads
ads

Our Facebook Page